সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

কিশোরগঞ্জ জেলা ভলিবল লীগে চ্যাম্পিয়ন স্টারলিট স্পোর্টিং ক্লাব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলা ভলিবল লীগে চ্যাম্পিয়ন স্টারলিট স্পোর্টিং ক্লাব

কিশোরগঞ্জ জেলা ভলিবল লীগ ২০২০ এর শিরোপা জিতেছে স্টারলিট স্পোর্টিং ক্লাব। বিকেলে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ফাইনালে উৎসাহ ক্রীড়া চক্রকে  ২-০ সেটে হারিয়েছে তারা।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং কিশোরগঞ্জ পৌরসভার সহযোগিতায় আয়োজন করা হয় কিশোরগঞ্জ জেলা ভলিবল লীগ ২০২০। এই লীগ ২০২০ সালে পরিকল্পনা করা হলেও বাছাই পর্ব সম্পন্ন হয়েছিলো ২০২১ সালে মার্চ মাসে।

করোনার কারনে দীর্ঘ বিরতীর পর ১৬ টি দল নিয়ে চূড়ান্ত পর্বের খেলা শুরু হয় চলতি মাসের ১৫ মার্চ। চারটি গ্রæপে লীগ পদ্ধতিতে খেলার পর শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নেয় স্টারলিট স্পোর্টিং ক্লাব এবং উৎসাহ ক্রীড়া চক্র। প্রথম সেট ২৫-১১ এবং দ্বিতীয় সেটে ২৫-১৩ পয়েন্টে হারিয়ে সহজেই শিরোপা নিশ্চিত করে স্টারলিট স্পোর্টিং ক্লাব। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বিলকিস বেগম, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ট্রেজারার অসিম সাহা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com