বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

৫ দিনের সফরে কিশোরগঞ্জ আসছে রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে
৫ দিনের সফরে কিশোরগঞ্জ আসছেন রাষ্ট্রপতি

আগামী ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত পাঁচদিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি কিশোরগঞ্জ সদরসহ হাওরের মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা সফর করবেন।

বিকেল সাড়ে ৪টার দিকে মিঠামইন মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজে তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও স্কাউট ক্যাম্পের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। মতবিনিময় সভা শেষে নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানে নিজ বাসভবনে রাতযাপন করবেন।

পরের দিন ২৮ মার্চ সকাল ১১টার দিকে মিঠামইন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। এরপর বিকেল ৩টার দিকে সড়কপথে ইটনা উপজেলার উদ্দেশে রওনা হবেন। ইটনা উপজেলায় পৌঁছে বিকেল সাড়ে ৩টার দিকে ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন তিনি।

সন্ধ্যা ৭টার দিকে ইটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন রাষ্ট্রপতি। মতবিনিময় সভা শেষে রাতে সড়কপথে মিঠামইনের উদ্দেশে রওনা হবেন। এরপর মিঠামইনের কামালপুরে নিজ বাসভবনে পৌঁছে রাতযাপন করবেন তিনি।

পরের দিন ২৯ মার্চ সকাল ১১টার দিকে মিঠামইন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। এরপর বিকেল ৩টার দিকে নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শন করবেন তিনি। বিকেল ৫টার দিকে সড়কপথে রাষ্ট্রপতি অষ্টগ্রাম উপজেলার উদ্দেশে রওনা হবেন এবং অষ্টগ্রাম উপজেলায় পৌঁছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন।

সন্ধ্যা ৭টার দিকে অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মতবিনিময় সভা শেষে রাতে তিনি সড়কপথে মিঠামইনের উদ্দেশে রওনা হবেন এবং মিঠামইন পৌঁছে কামালপুরে নিজ বাসভবনে রাতযাপন করবেন।

পরের দিন ৩০ মার্চ বিকেলে ৩টার দিকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। কিশোরগঞ্জ পৌঁছার পর সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণকাজের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি।

সন্ধ্যা ৬টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি।

রাতযাপন শেষে পরের দিন ৩১ মার্চ দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।৫ দিনের সফরে কিশোরগঞ্জ আসছেন রাষ্ট্রপতি

এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com