বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

পাকুন্দিয়ায় স্বাধীনতা দিবসে দীন ভিশন সেন্টারে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় স্বাধীনতা দিবসে দীন ভিশন সেন্টারে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

স্বাধীনতা দিবস উপলক্ষে দীন মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী বাজার এলাকায় নির্মিত দীন ভিশন সেন্টারে সাড়ে ৮শ সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞ ডাক্তাররা।

বিনামূল্যে চিকিৎসা সেবার মধ্যে ছিল ঔষধ, চশমা, শিশু ও বয়স্কদের চোখের প্রাথমিক চিকিৎসা ও ছানি অপারেশন।

দীন আই হসপিটালের পরিচালক মো. রফিকুল হক টিটু জানান, প্রতি বছর জাতীয় দিবস ছাড়াও প্রতি সপ্তাহে দীন ভিশন সেন্টারে চোখের প্রাথমিক চিকিৎসাসহ বিনামূল্যে চশমা ও ঔষধ দেওয়া হয়ে থাকে। তিনি বলেন, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদেরকে বিনামূল্যে কিশোরগঞ্জ দীন আই হসপিটালে নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে ছানি অপারেশন করাও হয়ে থাকে।

দীন মোহাম্মদ ফান্ডেশন ও দীন মোহাম্মদ আই হসপিটাল এন্ড রিচার্জ সেন্টারের চেয়ারম্যান ও স্বাস্থ্য বিভাগের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক বলেন, আমাদের হসপিটালের উদ্দেশ্য হলো সুবিধা বঞ্চিত মানুষদের সেবা দেওয়া। তিনি বলেন, শুধু নিজ এলাকায়ই নয় তথা দক্ষিণ কিশোরগঞ্জের দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের দায়িত্ব দীন মোহাম্মদ ফাউন্ডেশনের। তিনি আরও বলেন, আমি প্রতি মাসে কমপক্ষে দুইবার ব্যক্তিগত ভাবে রোগী দেখব ও ছানি অপারেশন করব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com