শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি

কিশোরগঞ্জের হাওরে অটিস্টিক ও গ্রামীণ ক্রীড়া উৎসব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১১৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হাওরে অটিস্টিক ও গ্রামীণ ক্রীড়া উৎসব

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় হাওর অঞ্চলে শেষ হলো অটিস্টিক ও গ্রামীণ ক্রীড়া উৎসব।

বুধবার (৩০ মার্চ) বিকেলে মিঠামইন উপজেলার হাজী তায়েব উদ্দিন খেলার মাঠে কিশোরগঞ্জ জেলার তিনটি হাওরবেষ্টিত উপজেলা অষ্টগ্রাম, মিঠামইন এবং ইটনার প্রায় ৮০ জন বালক এবং বালিকা অংশ নেয় এই প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, ফুটবল দিয়ে পেনাল্টি সহ আরো অনেক গ্রামীণ খেলার আয়োজন করা হয়।

 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট এর জাতীয় কমিশনার এমএম ফজলুল হক আরিফ, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: হারুন-অর-রশিদ, মিঠামইন সদর ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট মো: শরিফ কামাল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক মো: নুরুল ইসলাম। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com