শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সৌদি আরবে রোজা শুরু শনিবার

লাইফস্টাইল ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ১৩০ বার পড়া হয়েছে
সৌদি আরবে রোজা শুরু শনিবার

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। সেখানে রোজা শুরু হচ্ছে শনিবার (২ এপ্রিল)।

আমাদের দেশে সাধারণত সৌদি আরবের একদিন পর থেকেই রমজান শুরু হয়। সে হিসাবে বাংলাদেশে রোজা শুরু হচ্ছে রোববার। বিষয়টি নিশ্চিত হতে শনিবার বাংলাদেশের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। ২০১৯ সালের পর এবারই প্রথম সৌদি আরবে করোনা ভাইরাসের বিধিনিষেধ ছাড়াই রমজান পালন করা হবে।

সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্ট দুটি পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সৌদি আরবের সকল নাগরিক ও অধিবাসী এবং সকল মুসলমানকে পবিত্র রমজানের অভিনন্দন জানিয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতও শনিবার থেকে রোজা পালনের ঘোষণা দিয়েছে। এছাড়া মিসরেও পবিত্র রমজান শুরু হবে শনিবার।

এশিয়ার দুই বৃহৎ মুসলিম দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় রোজা শুরু হবে রোববার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com