শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি

কাতার বিশ্বকাপ ড্র: দেখে নিন কোন দেশ কোন গ্রুপে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ১২৭ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপ ড্র: দেখে নিন কোন দেশ কোন গ্রুপে

কাতার ২০২২ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণ করা ৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ ২৯ দল নিশ্চিত আগেই হয়েছে। যে তিনটি দল বাকি রয়েছে সেগুলো নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে।

শুক্রবার দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশনে ২০২২ কাতার ফিফা বিশ্বকাপের ড্র হয়।

বিশ্বকাপে স্বাগতিক দেশ হিসেবে কাতার ‘এ’ গ্রুপের এক নম্বর দল আগেই ঠিক করা ছিল। পরে লটারির মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে কোন গ্রুপে কোন দেশ পড়বে।

এবারের ড্রতে মার্চের ফিফা র‌্যাংকিং অনুযায়ী চারটি পটে রাখা হয় দলগুলোকে। যেখানে স্বাগতিক কাতারের সঙ্গে র‌্যাংকিংয়ের শীর্ষ সাতটি দলকে রাখা হয় এক নম্বর পটে। ক্রমান্বয়ে র‌্যাংকিংয়ের পরের আটটি দল পট-২ এ, পরের আটটি পট-৩ এ।

এদিকে এক গ্রুপে একই মহাদেশের একাধিক দল থাকবে না। ব্যতিক্রম কেবল ইউরোপ। তবে কোনো গ্রুপে তাদেরও দুটির বেশি দল থাকবে না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের বাকি থাকা প্লে-অফের ম্যাচগুলো স্থগিত রয়েছে। আগামী জুনে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইউক্রেন। এ পর্বের জয়ী দল চূড়ান্ত পর্বে যায়গা করতে মুখোমুখি হবে ওয়েলসের।

নিচে দেখে নিন ড্রয়ে কোন দেশ কোন গ্রুপে

গ্রুপ এ

কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।

গ্রুপ বি

ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন।

গ্রুপ সি

আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।

গ্রুপ ডি

ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমির।

গ্রুপ ই

স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড।

গ্রুপ এফ

বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।

গ্রুপ জি

ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।

গ্রুপ এইচ

পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com