রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কোর্ট হাজতে ইশরাক, জামিনের আবেদন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে
কোর্ট হাজতে ইশরাক, জামিনের আবেদন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আদালতে নেওয়া হয়েছে। বুধবার (৬ এপ্রিল) দুপুর পৌনে একটার দিকে তাকে ঢাকা সিএমএম আদালতের হাজতে রাখা হয়েছে।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণকালে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণীতে জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ।
এরপর ২০২০ সালের ১৮ নভেম্বর হাইকোর্ট থেকে আগাম জামিন নেন ইশরাক। সেই জামিনের মেয়াদ শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিন নেন তিনি।

তবে এরপর জামিনের মেয়াদ না বাড়ানোয় ২০২১ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সেই পরোয়ানা অনুযায়ী বুধবার তাকে গ্রেফতার করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com