শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জে জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন

কিশোরগঞ্জ জেলায় বর্ণাঢ্য আয়োজনে পালন করা হলো জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া দিবস। র‌্যালি, আলোচনা সভা এবং গ্রামীণ খেলাধুলার মধ্য দিয়ে দিনটি উৎযাপন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ক্রীড়া অফিস।

“সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত দেশ গড়ি” এই  স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলার খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তারা উপস্থিত হন। পুরাতন স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য র‌্যালি যাত্রা করে। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি শেষ হয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে। এর পর র‌্যালিতে অংশ নেয়া বালক, বালিকা এবং কর্মকর্তাদের নিয়ে গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজমুল ইসলাম সরকার।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য মো: সাইফুল হক মোল্লা দুলু, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন এবং জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক ও কর্মকর্তাসহ রেফরিজ এবং আম্পায়ার এ্যাসোসিয়েশনের সদস্যরা। অনুষ্ঠানে অংশ নেয় জেলার ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডি, এ্যাথলেটিক্স, ভারোত্তোলন সহ বিভিন্ন খেলার বালক এবং বালিকারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com