মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে সরকারি ভর্তুকিতে ধান কাঁটার যস্ত্র বিতরণ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ১১১ বার পড়া হয়েছে
তাড়াইলে সরকারি ভর্তুকিতে ধান কাঁটার যস্ত্র বিতরণ

কিশোরগঞ্জের তাড়াইলে সরকারি ভর্তুকিতে কৃষকদের মাঝে ধান কাঁটার যন্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ চত্বর বালুর মাঠে স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন রকমের ধান কাঁটার যন্ত্র বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন ও উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম উপস্থিত থেকে কৃষকদের মাঝে ধান কাঁটার যন্ত্র ৭টি কম্বাইন্ড হারভেষ্টার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারেক বিন মতিন।

উপজেলা কৃষি অফিসার আশরাফুল আলম জানান, বোরো মৌসুমে অত্র উপজেলার শতাধিক কৃষক সরকারি ৭০শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্র পেতে আবেদন করেন। তাদের মধ্যে বাছাই করে ৩৯ জন কৃষককে নির্ববাচিত করা হয়েছে। নির্বাচিতদের ১৩ জনের মাঝে ধান কাঁটার আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেষ্টার বিতরণ করা হয়েছে। যার প্রতিটির মূল্য ২৩ থেকে ৩৫ লক্ষ টাকা। তাছাড়া ৫জন কৃষকের নামে বরাদ্ধ হয়েছে রিপার মেশিন। যার প্রতিটির মুল্য প্রায় ২লক্ষ টাকা। ৭জন কৃষক পাবে পাওয়ার থ্রেসার, ১জন কৃষক পাবে ড্রায়ার যা দিয়ে ধান শুকানোর কাজ করা হয় এবং ৪ জন কৃষক পাবে সিডার মেশিন।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার ৭জন কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেষ্টার বিতরণ করা হয়েছে।বাকিগুলো খুব শীঘ্রই বিতরণ করা হবে। প্রতিটি ক্ষেত্রেই সরকার ৭০ শতাংশ টাকা ভর্তুকি দিচ্ছে। অর্থাৎ যন্ত্রের মুল্যের ৩০শতাং টাকা দিবে কৃষক এবং ৭০শতাংশ টাকা সরকারি ভর্তুকি হিসেবে দেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com