রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় গরুসহ চোর গ্রেফতার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় গরুসহ চোর গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সজিব (১৯) নামের এক গরু চোরকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরকাওনা মুনিয়ারীকান্দা গ্রাম থেকে চোরাই গরুসহ তাকে গ্রেফতার করা হয়। সজিব উপজেলার চরকাওনা মুনিয়ারীকান্দা গ্রামের সৈয়দুজ্জামানের ছেলে।

তাকে আজ বুধবার (১৩ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে একটি সংঘবদ্ধ গরু চোর চক্র উপজেলার জাংগালিয়া ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মকসুদ মিয়ার বাড়ি থেকে গরু চুরি করে। চুরির বিষয়টি টের পেয়ে মকসুদ মিয়া দৌড়ে গোয়াল ঘরে গেলে সজিব ও হৃদয়সহ ৪/৫জনের একটি চক্র তার গরুটি চুরি করে নিয়ে যাচ্ছে দেখতে পান। তার ডাকচিৎকারে এলাকার লোকজন এসে গরুসহ সজিবকে আটক করে। এ সময় হৃদয়সহ অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে গরুসহ সজিবকে পুলিশের হাতে সোপর্দ করে জনতা। এ ঘটনায় ওই দিন রাতেই মকসুদ মিয়া বাদী হয়ে পাকুন্দিয়ায় থানায় সজিব ও হৃদয়সহ অজ্ঞাত আরও ৪/৫জনের নামে একটি মামলা দায়ের করেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (অ:দা:) নাহিদ হাসান সুমন বলেন, গরু চোরকে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com