রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

বাংলা বর্ষবরণ, কিশোরগঞ্জে মঙ্গল শোভাযাত্রা

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে
বাংলা বর্ষবরণ, কিশোরগঞ্জে মঙ্গল শোভাযাত্রা
“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা” এই স্লোগানে আবহমান বাংলার ঐতিহ্যে লালিত পহেলা বৈশাখ পালিত হয়েছে কিশোরগঞ্জে।
বৃহস্পতিবার বাংলা নববর্ষ, ১৪২৯ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর উদ্যোগে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম থেকে বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা এর আয়োজন করা হয়।
মঙ্গল শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি তে বাংলা নববর্ষ, ১৪২৯ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, পিপি অ্যাডভোকেট শাহ মোঃ আজিজুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা বেগম আছমা, ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com