রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় মামা নিহতের ঘটনায় ভাগ্নে মহসিন গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মামা নিহতের ঘটনায় ভাগ্নে মহসিন গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছুরিকাঘাতে মামা খুনের ঘটনায় ভাগ্নে জাহেদুল হক মহসিন মিয়াকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ২.৩০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দন ইউনিয়নের কাশারা গ্রামে তাঁর ফুফুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (অ.দা.) নাহিদ হাসান সুমন। গ্রেপ্তারকৃত মহসিন কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসুদপুর গ্রামের (বড়পুল এলাকা) শাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ভাগ্নে মহসিন তার মাকে নিয়ে মামার বাড়িতে বসবাস করে আসছিল। মামা আফজাল হোসেন রায়হানের সঙ্গে ভাগ্নের জমিজমার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে রায়হানের সঙ্গে ভাগ্নে মহসিনের বাগবিত-া হয়। এসময় ভাগ্নে মহসিন ক্ষিপ্ত হয়ে হঠাৎ ধারালো ছুরি দিয়ে মামা রায়হানকে উপুর্যপুরি আঘাত করতে থাকে। এ সময় শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই ঘাতক মহসিন পলাতক ছিল। এ ঘটনায় গত শুক্রবার নিহতের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে জাহেদুল হক মহসিনসহ দুইজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (অ.দা.) নাহিদ হাসান সুমন বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডিবি পুলিশের সহায়তায় কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দন ইউনিয়নের কাশারা গ্রামে তাঁর ফুফুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়। শনিবার দুপুরে (১৬ এপ্রিল) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com