মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

কমলগঞ্জ গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে ঘরের পিছনের আম গাছের ডালের সাথে উড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবতী আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

শুক্রবার (১৫ এপ্রিল) রাত ৯ টায় উপজেলার শমশেরনগর উত্তর রাধানগর গ্রামে এ ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারী মৃত মছক মিয়ার মেয়ে সিমা বেগম(৩০)।

পরিবার সূত্রে ও নিহতের ভাই জাঙ্গীর আলম চাচা রুসন আলী জানান, মৌলভীবাজার রাজনগর থানার পরচক গ্রামের রাজিব মিয়ার সাথে ৬ মাস আগে বিয়ে হয়। শুক্রবার জুম্মার নামাজ শেষে আমরা মেয়ের স্বামীর বাড়িতে আমরা ইফতার নিয়ে যাই, সেখানে মেয়েকে চিন্তিত দেখে স্বামীর অনুমতি নিয়ে আমাদের সাথে করে বাড়ি নিয়ে আসি। কিন্তু সবার অজান্তেই একটি আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পাই। সাথে সাথে বিষয়টি শমশেরনগর পুলিশ ফাঁড়িতে অবহিত করলে রাতেই পুলিশ গাছ থেকে লাশটি নামিয়ে সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। তবে আত্মহত্যার কারন জানতে চাইলে নিহতের ভাই জাঙ্গীর আলম বলেন আমার বোন মানুষিক সমস্যা ছিলো।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিবারের লোকজন বলছে মানুষিক সমস্যা কারনে এই ঘটনাটি ঘটে। আপাতত থানায় একটি অপমৃত্যু দায়ের হবে। ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com