সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি আটক

কিশোরগঞ্জে তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আজহারুল ইসলামকে (২২) আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে এ তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। আটক আসামি মো. আজহারুল ইসলাম (২২) কিশোরগঞ্জ সদর উপজেলার দনাইল গ্রামের আসাদ মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আজহারুল ইসলামের অবস্থান শনাক্ত করে। এরপর রোববার (১৭ এপ্রিল) দিনগত রাত পৌনে ৩টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। অভিযানে আসামি মো. আজহারুল ইসলামকে আটক করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, অভিযানে আটকের পর আসামি মো. আজহারুল ইসলামকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মামলার অপর আসামি রাজন মিয়াকে ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

মোবাইলফোনে প্রেমের সম্পর্ক গড়ে ৫ এপ্রিল নরসিংদীর এক তরুণী কিশোরগঞ্জ বেড়াতে এসে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় গত ৭ এপ্রিল ওই তরুণী বাদী হয়ে আজহারুল ইসলাম ও রাজন মিয়াকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সনের (সংশোধনী ২০০৩) ৯(১)/৩০ ধারায় মামলা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com