শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

অসুস্থ মেসি, খেলবেন না অঁজির বিপক্ষে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে
অসুস্থ মেসি, খেলবেন না অঁজির বিপক্ষে

আগামীকাল বুধবার (২০ এপ্রিল) লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত হতে পারে পিএসজির। অঁজির বিপক্ষে জিতলেই ফরাসি দলটির হয়ে প্রথম শিরোপার্জন করবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে এই ম্যাচে তাকে পাচ্ছে না পিএসজি।

মঙ্গলবার (১৯ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে পিএসজি জানায়, পায়ের গোড়ালির পেছনের জয়েন্টে ব্যথার কারণে অঁজির বিপক্ষে মাঠে নামতে পারবেন না মেসি, ‘মেসি তার বাম অ্যাকিলিস টেন্ডনে ব্যথার চিকিৎসা নিচ্ছেন। ৪৮ ঘণ্টা পর তার অবস্থা ফের পর্যবেক্ষণ করা হবে। ’

আগের ম্যাচে রোববার (১৭ এপ্রিল) নেইমার-এমবাপ্পের গোলে মার্সেইকে হারিয়ে শিরোপা অনেকটাই নিশ্চিত করে ফেলে পিএসজি। কিন্তু বুধবার (২০ এপ্রিল) টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা মার্সেইয়েরও ম্যাচ আছে। নঁতের বিপক্ষে ম্যাচটিতে মার্সেই হারলে, আর অঁজির বিপক্ষে পিএসজি জিতলেই শিরোপা নিশ্চিত হবে মাওরিসিও পচেত্তিনোর দলের।

৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পিএসজি। সমান ম্যাচ খেলে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। ছয় রাউন্ড বাকি থাকতে ১৫ পয়েন্ট এগিয়ে আছে প্যারিসের দলটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com