সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নানা কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ কৃষকলীগ পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

দুপুর ১২টার দিকে মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর সদর বাজার প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ্।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সদস্য আবদুর জব্বার সুমন, পৌর কৃষকলীগের সভাপতি বজলুর রহমান, নারান্দী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ওবায়দুল্লাহ, চরফরাদী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. আজিজুল হকসহ উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com