রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে ৪শ পিস ইয়াবা’সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাব

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ৪শ পিস ইয়াবা’সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাব

কিশোরগঞ্জে ৪শ পিস ইয়াবা’সহ স্বামী-স্ত্রী কে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

.

শবিবার (৩০ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ সদরের যশোদল মধ্যপাড়া থেকে মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল মিয়া (৩৩), পিতা-মৃত ফুল মিয়া ও তার স্ত্রী ফেরদৌসী আক্তার (৩০) কে ৪শ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকের কাজে ব্যবহৃত একটি মোবাইল এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকা’সহ র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে। তারা দুজনই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের সিংগারবিল পূর্বপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে।

.

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক ও কোম্পানী কমান্ডার মেজর মো: শাহরিয়ার মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে মাদকদ্রব্য ইয়াবা পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ীদের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

.

তিনি আরও জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com