মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

বাঁচতে চান ক্যানসার আক্রান্ত ইউপি সদস্যা শেলিনা

সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৭ মে, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে
বাঁচতে চান ক্যানসার আক্রান্ত ইউপি সদস্যা শেলিনা

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত মোছা: শেলিনা আক্তার (৩২) বাঁচতে চান। চিকিৎসকরা জানিয়েছেন পায়খানার রাস্তায় রেক্টাম কোলন ক্যানসারের অপারেশন করা লাগবে। এজন্য দরকার প্রায় ১০ লাখ টাকা। প্রাথমিকভাবে ইডেন মাল্টি-কেয়ার হসপিটালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনির্ভাসিটি কলোরেকটাল সার্জারী বিভাগের অবসরপাপ্ত অধ্যাপক ড: এ. কে. এম ফজলুল হকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহন করছেন।

এ অপারেশনের জন্য বর্তমানে ভারতের চেন্নাই বেলুর ক্রিষ্টিয়ান মেডিল কলেজ হাসপাতালের যেতে হচ্ছে। চার মাস ধরে চিকিৎসায় স্বামীর ভিটা মাটি বিক্রি করে সে আজ নিঃস্ব হয়ে চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। ১০ ও ৬ বছরের শিশুসন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচার আকুতি জানিয়েছেন শেলিনা আক্তার।

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের লোকমান আলীর স্ত্রী শেলিনা আক্তার। দিনমজুর লোকমান আলীর স্ত্রী শেলিনা আক্তার বিগত ইউপি নির্বাচনে হাজীপুর ইউনিয়নের ৭, ৮, ৯ ওয়ার্ডের সংরক্রিত মহিলা আসনে তিনজন মহিলার সাথে প্রতিদ্বন্দিতা করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ভাগ্যের পরিহাস আজ সে জনগনের সেবা করার কথা থাকলেও ক্যানসারে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে বাড়ীতে। শেলিনার স্বামীও দিন মজুর। বাবার বাড়িতেও নেই কোন উল্লেখযোগ্য সম্পদ। ভিটেবাড়ি বিক্রি করে শেলিনার চিকিৎসায় খরচ করতে হয়েছে। আর কিছু নেই তাদের।

ইউপি সদস্যা শেলিনা আক্তার জানান, প্রায় এক বছর ধরে অসুস্থ। ২০২১ সালে ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে আমেজে কিছুই বুঝতে পারিনি। নির্বাচনের পর ধরা পড়ে পায়খানার রাস্তায় ক্যানসার। প্রথমে মৌলভীবাজার ও সিলেটে বিভিন্ন ডাক্তারে পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহন করি। পরে ঢাকা ইডেন মাল্টি-কেয়ার হসপিটালে চিকিৎসা নিয়েছি। ঢাকার হাসপাতালে চিকিৎসা নেয়ার পর এখন অপারেশনের জন্য ভারতের চেন্নাই বেলুর ক্রিষ্টিয়ান মেডিল কলেজ হাসপাতালে যাওয়া লাগবে। এ অপারেশনে প্রায় ১০ লাখ টাকা খরচ হবে চিকিৎসকরা জানিয়েছেন।

এসব কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন শেলিনা আক্তার। তিনি বলেন, অন্তত আমার দুই শিশুসন্তানের জন্য হলেও বাঁচতে চাই। আমি জনগনের পাশে থেকে সমাজের কাজ করতে চাই। দেশ ও বিদেশের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করছি। আপনারা এগিয়ে আসলে আমার চিকিৎসা সম্ভব। আমি শিশুসন্তানদের আলো দেখাতে চাই। অর্থসহায়তা পাঠাতে পারেন এই ঠিকানায়, ব্যাংক হিসাব নাম্বারঃ- ১২৮৪১০১১৯৭৮১৭, পুবালী ব্যাংক, শমশেরনগর শাখা, কমলগঞ্জ, মৌলভীবাজার। যোগাযোগের জন্য মোবাইল নাম্বার ০১৭৮৭৩৬৯৫৪৬ ও ০১৭৯৯৪৫৬০০৬।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com