মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

নিকলী পরিক্রমা’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৯ মে, ২০২২
  • ১৬৩ বার পড়া হয়েছে
নিকলী পরিক্রমা'র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কিশোরগঞ্জ নিকলীতে সত্য প্রকাশে নির্ভীক একটি ফেসবুক অনলাইন গ্রুপ নিকলী পরিক্রমা’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযােদ্ধাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত করেছেন।

রবিবার (৮ মে) বিকেলে নিকলী জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে নিকলী পরিক্রমা আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নিকলী পরিক্রমা অনলাইন এডমিট মোহাম্মদ সাদি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) সংসদ সদস্য, আলহাজ্ব আফজাল হােসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি, বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলি, নিকলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল হক লিটন, নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনসুর আলী আরিফ, নিকলী উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু বক্কর সিদ্দিকী, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাতেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাপ মিয়া, নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, ছাতিরচর ইউনিয়নের চেয়ারম্যান শামসুজ্জামান ইয়ার খাঁন চৌধুরী, সিংপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, নিকলী পরিক্রমার প্রতিষ্ঠাতা মোঃ খাইরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা সকল বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিকলী পরিক্রমার এডমিট সদস্যরা এবং সাংবাদিকবৃন্দ প্রমুখ। প্রধান অতিথি নিকলী পরিক্রমা অনলাইনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধার হাতে ক্রেষ্ট্র তুলে দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com