শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

বিশ্বে সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে
বিশ্বে সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ মেসি

গত এক বছরে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ হলেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটদের নিয়ে করা ফোর্বসের তালিকায় এক নম্বরে আছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) আর্জেন্টাইন এ সুপারস্টার।

মেসি গত ১২ মাসে মাসে ১৩৩ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৫৬ টাকা) আয় করেছেন।

৩৪ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি বার্সেলোনার সাথে তার শেষ মৌসুম থেকে প্রায় ২২ মিলিয়ন ডলার বেতন হারিয়েছেন। কিন্তু তিনি আবার পিএসজিতে ৭৫ মিলিয়ন ডলার উপার্জন করেছেন। সঙ্গে তার এন্ডোর্সমেন্ট (বিভিন্ন কোম্পানির সঙ্গে বাণিজ্যিক চুক্তি) আয় চোখে পড়ার মতো বেড়েছে।

লেকার্স ফরোয়ার্ড লেব্রন জেমস ১২১.২ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৫৩ কোটি টাকা) আয় করে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তিনি বিশ্বের দশম ক্রীড়াবিদ এবং প্রথম এনবিএ খেলোয়াড় যিনি আয়ে ১০০ মিলিয়ন ডলার অতিক্রম করেছেন৷

মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো গত এক বছরে ১১৫ মিলিয়ন ডলার (প্রায় ৯৯৯ কোটি ৪০ লাখ টাকা) আয় করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। বছরে ৯৫ মিলিয়ন ডলার (প্রায় ৮২৬ কোটি টাকা) আয় করে তার ঠিক পরেই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com