মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

আল-মামুন, খাগড়াছড়ি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

বিশ্ব দরবারে এখন এক অনন্য নাম শেখ হাসিনা

ঐতিহাসিক ১৭ মে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে খাগড়াছড়িতে। মঙ্গলবার (১৭ মে ২০২২) সকালের খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সুচনা করা হয়।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। আলোর পথে যাত্রী আমরা-তুমি স্বপ্ন সারথী, তোমার নেতৃত্বেই দেশ পেয়েছে শান্তি উন্নয়ন ও সমৃদ্ধি”এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম এর সংরক্ষিত মহিলা আসনে এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীগের সহ-সভাপতি মংক্যচিং চৌধুরী,কল্যাণ মিত্র বড়ুয়া,সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মো: দিদারুল আলম।

এছাড়াও অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেতা ও জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা,পরিষদের সদস্য নিলোৎপল খীসা, খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান মো: শানে আলম,জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম,সদস্য শামীম চৌধুরী,খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন,সাবেক ছাত্র নেতা ইকবাল বাহার,জেলা কৃষকলীগ সভাপতি পিন্টু ভট্টাচার্য,ভাইবোন ইউপির সাবেক চেয়ারম্যান পরিমল ত্রিপুরাসহ নেতাকর্মীরা এতে অংশ নেয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় দলীয় নেতাকর্মীরা বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি এদেশকে নিয়ে নানামূখী ষড়যন্ত্র করে আসলেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফলে বিশ^ দরবারে এখন এক অনন্য নাম শেখ হাসিনা। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পিতার দেখা স্বপ্ন বাস্তবায়নে অবিচল বঙ্গবন্ধু কন্যা সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। যার দূরদর্শী প্রচেষ্টায় বর্তমানে উন্নয়নের পথ ধরে এগিয়ে চলেছে বাংলাদেশ। তাই আগামী দিনেও চলমান উন্নয়নকে তরান্বিত করতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন নেতাকর্মীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com