মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

পাকুন্দিয়ায় অ্যাপসের মাধ্যমে ধান ও চাল সংগ্রহ শুরু

মো: মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় অ্যাপসের মাধ্যমে ধান ও চাল সংগ্রহ শুরু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরাসরি কৃষকদের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।

 

সোমবার (১৬ মে) বিকেলে উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসান আলী, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত করিম, উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আ. আউয়াল, সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, এ বছর প্রতিকেজি ধান ২৭ টাকা ও প্রতিকেজি চাল ৪০ টাকা দরে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। উপজেলায় ১৪৪১ মে.টন ধান ও ২২২৮ মে.টন চাল সংগ্রহের লক্ষ্য মাত্র নির্ধারণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com