শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি

ফুটবলের উন্নয়নে ৪৫০ কোটি টাকা চায় বাফুফে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২২ মে, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে
ফুটবলের উন্নয়নে ৪৫০ কোটি টাকা চায় বাফুফে

দেশের ফুটবলকে আরও বেশি শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের কাছে প্রায় ৪৫০ কোটি টাকা চেয়ে প্রকল্প উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) জমা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই অর্থ ব্যয়ের খাত হিসেবে বছরব্যাপী বিভিন্ন প্রতোযোগীতা আয়োজন, প্রশিক্ষণ এবং ফেডারেশনের কাঠামোগত উন্নয়নের কথা বলা হয়েছে বাফুফের পক্ষ থেকে।

বড় বাজেটের এই প্রকল্পটি নিয়ে ইতোমধ্যে বাফুফে এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে বলে জানিয়েছেন সোহাগ। তিনি বলেন, ‘একটা ডিপিপির (উন্নয়র প্রকল্প প্রস্তাব) আওতায় ফুটবলের উন্নয়নের জন্য সরকারের কাছে এই অর্থ চাওয়া হয়েছে। যার মাধ্যমে আমাদের ফুটবলের প্রধান প্রধান ক্ষেত্রগুলো; যেমন- পুরুষ জাতীয় ফুটবল দল, নারী জাতীয় ফুটবল দল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগগুলোকে আরো সুসংহত করা হবে। ’

কেবল রাজধানীর ফুটবলই নয়, ৬৪ জেলার ফুটবল উন্নয়নের বিষয়টিও আছে এই উন্নয়ন প্রকল্পে। এই প্রকল্পের অর্থ বাফুফে বেশি ব্যবহার করবে সরাসরি ফুটবল উন্নয়নে। অর্থ পাওয়ার পাঁচ বছরের মধ্যেই দেশের ফুটবলের চিত্র বদলে দেয়ার কথা বলা হয়েছে বাফুফের পক্ষ থেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com