বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশের পোলট্রি মাংসে মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল: গবেষণা ‘ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে জুলাইয়ে বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে’ জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে হট্টগোল মাত্র ছয় দিনেই ১ বিলিয়ন ডলার আয় স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার— জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের কবরে শ্রদ্ধা নিবেদন নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

ক্রিকেটের আরও উন্নয়নে সহায়তার আশ্বাস আইসিসির

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৩ মে, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
ক্রিকেটের আরও উন্নয়নে সহায়তার আশ্বাস আইসিসির

বাংলাদেশ ক্রিকেটের আরও উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে।

সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন। বার্কলে বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইসিসি সব ধরনের সহায়তা দেবে। ’

এ সময় শেখ হাসিনা বলেন, ‘আইসিসি সর্বাত্মক সহযোগিতা করলে বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাবে।’ প্রধানমন্ত্রী আইসিসি চেয়ারম্যানকে জানান, তার পুরো পরিবারই ক্রীড়াপ্রেমী। তার দাদা, বাবা এবং ভাইয়েরা খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক ছিলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। গত সাত বছরে অসামান্য পারফরম্যান্সের জন্য বাংলাদেশের পুরুষ ও নারী উভয় ক্রিকেট দলের ভূয়সী প্রশংসা করেন আইসিসি চেয়ারম্যান।

তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের গত সাত বছরের পারফরম্যান্স তাকে বাংলাদেশ সফর করতে অনুপ্রাণিত করেছে, যাতে তিনি সরাসরি বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন প্রত্যক্ষ করতে পারেন। পাকিস্তানকে ৯ রানে পরাজিত করে বাংলাদেশের প্রথমবারের মতো আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে জয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, আইসিসিও নারী ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশকে তিনটি ক্ষেত্রে সহায়তা করবো- কোচিং, আম্পায়ারিং এবং উইকেট বা পিচ উন্নয়নে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

দুই দিনের সফরে রোববার ঢাকায় পৌঁছেছেন আইসিসি চেয়ারম্যান ও নিউজিল্যান্ড ক্রিকেটের সাবেক পরিচালক বার্কলে।

২০২০ সালের ২৪ নভেম্বর তিনি আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হন। ঢাকায় আসার পর পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ পরিদর্শন করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com