মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

উল্লাপাড়ায় পুলিশের মামলায়, ছাত্রলীগের ৩ নেতা কারাগারে

মো: শাহাদত হোসেন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৩ মে, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
উল্লাপাড়ায় পুলিশের মামলায়, ছাত্রলীগের ৩ নেতা কারাগারে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হল উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুনসুর মুন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ও পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সুমন।
সোমবার (২৩ মে) দুপুরে ছাত্রলীগের নেতারা আইনজীবীর মাধ্যমে জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক জেসমিন আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
সোমবার বিকেলে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল মাহমুদ সরকার এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল রাতে উল্লাপাড়া পৌর বাজারে দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে দোকানদার ও ছাত্রলীগকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকার, যুগ্ম সম্পাদক জাকির, ছাত্রলীগ নেতা মনসুর ও শাওন গুরুতর আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় উপজেলা ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা পুলিশের কাজে বাধা প্রদান করেন। এই অভিযোগে ৩০ এপ্রিল উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (তদন্ত) এনামুল হক বাদী হয়ে ছাত্রলীগের ৬ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় আজ তাদের কারাগারে পাঠায় আদালত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com