বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের

আটা ময়দার পাইকারি বাজারে অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার অধিদপ্তরের জরিমানা

সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে
আটা ময়দার পাইকারি বাজারে অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার অধিদপ্তরের জরিমানা
ন্যায্য দামে আটা ও ময়দা প্রাপ্তি নিশ্চিত করা এবং অবৈধ মজুদ রোধ করার লক্ষে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই লক্ষে আজ বৃহস্পতিবার (২৬ মে ২০২২ ) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোড, নতুন বাজার, এহসান মার্কেটসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়। এসময় অভিযানে র‌্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতা করেন। অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ ৪২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

অভিযানে অতিরিক্ত দামে আটা ও ময়দা বিক্রয় করা, প্রতিশ্রুতী অনুযায়ী পণ্য বিক্রয় না করা, পাকা ক্রয় ভাউচার সংগ্রহ না করা, খুচরা ব্যবসায়ীদের পাকা ভাউচার প্রদান না করা, ওজনে কম দেওয়া, অতিরিক্ত দামে তেল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মৌলভীবাজার রোডে অবস্থিত মেসার্স নিতাই চন্দ্র দেবকে ১০ হাজার টাকা, মেসার্স বিষ্ণুপদ রায়কে ৭০ হাজার টাকা, এহসান মার্কেটে অবস্থিত মেসার্স লোকনাথ ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

এছাড়াও অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করায় আহাদুজ্জামানের দুইটি  লিখিত অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল উপজেলার নতুনবাজারে অবস্থিত শাহ মোস্তফা পোল্ট্রি ফার্মকে ২ হাজার টাকা এবং হাজী আব্দুল মুমিন এন্ড সন্সকে ১০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয় এবং আইন অনুসারে ২৫% (৫০০+২,৫০০)=৩,০০০/- তাৎক্ষণিক অভিযোগকারীকে প্রদান করা হয়।

সকল ব্যবসায়ীকে ন্যায্য দামে এবং সঠিকভাবে পাকা ভাউচার প্রদান পূর্বক ব্যবসা করা জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে পণ্য দ্রব্য প্রাপ্তি নিশ্চত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com