বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

তাড়াইলে তালের শাঁস বিক্রির ধুম পড়েছে

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে
তাড়াইলে তালের শাঁস বিক্রির ধুম পড়েছে

কিশোরগঞ্জের তাড়াইলে বেশ কিছুদিন থেকেই বিভিন্ন হাট-বাজারে সুস্বাদু তালের শাঁস বিক্রির ধুম পড়েছে।

শনিবার (২৮ মে) সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ও বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে, সুস্বাদু এই ফলটি বিক্রেতারা ধারালো দা দিয়ে তাল কেটে তালের শাঁস বের করছে আর ক্রেতারাও অনেক আগ্রহ নিয়ে এই ফলের শাঁস ক্রয় করছেন। তাড়াইল উপজেলা সদর বাজার ভূমি অফিসের সামনে তালের শাঁস ক্রয়কারী স্কুল ছাত্র রফিকুল ইসলাম বলেন, তাল যখন কাঁচা থাকে, তখনও খাওয়া যায়, তখন বাজারে এটি পানি-তাল হিসেবেই বিক্রি হয়।

উপজেলার সদর বাজার ভূূমি অফিসের সামনে তালশাঁস বিক্রেতা আবু রায়হান জানান, প্রতিটি তালের ভেতরে ৩ থেকে ৪ টি শ্বাস থাকে, প্রতিটি তাল গড়ে ১০ থেকে ১৫ টাকা বেচাকেনা হয়। প্রতিটি তালের পাইকারি দাম ৪ থেকে ৫ টাকা। গরম পড়লে তালের শ্বাস অনেক ভালো বিক্রি হয়। প্রতি বছর আমি এই মৌসুমে তালের শ্বাস বিক্রি করে থাকি।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাস হোসাইন বলেন, তালের শাঁস শরীরের জন্য খুবই উপকারী। গরমের দিনে তালের শাঁস পানি শূন্যতা দুর করে এবং ক্যালসিয়াম, ভিটামিন সি, এ, বিকমপ্লেক্সসহ নানা ধরনের ভিটামিন রয়েছে। তালে থাকা এন্টি অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। কচি তালের শাঁস রক্তশূন্যতা দুর করে। চোখের দৃষ্টি শক্তি ও মুখের রুচি বাড়ায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com