শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ধর্ষণ মামলার আসামী আটক, গ্রেফতার এড়াতে সে ঢাকায় পালিয়ে ছিল

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
ধর্ষণ মামলার আসামী আটক, গ্রেফতার এড়াতে সে ঢাকাতে পালিয়ে ছিল

কিশোরগঞ্জ র‌্যাব-১৪, সিপিসি-২ ক্যাম্পের বিশেষ অভিযানে ঢাকার বনানী এলাকা হতে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী আটক।

গত ৬ এপ্রিল কিশোরগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলায় জাকির মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়। যার মামলা নং-১২/১৫০। জাকির মিয়া কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়নের ব্রাহ্মণকান্দি এলাকার আ: হামিদের ছেলে। গ্রেফতারের পর জানা যায় গ্রেফতার এড়াতে সে এলাকা থেকে পালিয়ে যায় এবং ঢাকাতে অবস্থান করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান প্রেস রিলিজে জানায়, ঘটনার পর থেকেই র‌্যাব নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী শুরু করে এবং সর্বশেষ ঢাকার বনানীতে তার অবস্থান নিশ্চিত করে।

তিনি আরও জানান, দীর্ঘ প্রচেষ্ঠায় আজ (২৮ মে) সাড়ে এগারটায় ঢাকার বনানী এলাকা থেকে তার নেতৃত্বে একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার প্রধান আসামী জাকির মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com