শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি

বিশ্বকাপের পথে ইউক্রেন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১১৬ বার পড়া হয়েছে
বিশ্বকাপের পথে ইউক্রেন

এ যেন ফিনিক্স পাখির মতো জেগে ওঠা। রাশিয়ার আগ্রাসনে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। বহু প্রতিবন্ধকতা কাটিয়ে সেই দেশেরই ফুটবল দল এগোচ্ছে কাতার বিশ্বকাপের দিকে। প্লে অফ সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেন।

রবিবার কার্ডিফে ফাইনালে ওয়েলসকে হারালেই ইউক্রেন পেয়ে যাবে বিশ্বকাপের টিকিট। রুশ আগ্রাসনের পর এই প্রথম মাঠে নেমেছে ইউক্রেন। কিন্তু মাঠে নেমে শুরুটা অসাধারণ করেন ইয়ারমালেঙ্কো-ইয়ারেমচুকরা। ২৫ মিনিটের মধ্যে স্কটল্যান্ডে গোলকিপার গর্ডনকে তিনটি সেভ করতে বাধ্য করে ইউক্রেনের আক্রমণভাগ।

অবশেষে তাঁরা সাফল্য পেয়ে যায় ম্যাচের ৩৩ মিনিটে। স্কটিশদের অফসাইডের ফাঁদ ভেঙে রুসলান মালিনোভস্কির বাড়ানো বল নিয়ে বক্সের ভেতরে ঢুকে পড়েন ইয়ারমালেঙ্কো। অসাধারণ লবে এরপর তিনি পরাস্ত করেন গর্ডনকে। বিরতির পর ফিরে ইউক্রেনের পক্ষে ব্যবধান ২-০ করেন ইয়ারেমচুক। ৪৯ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করতে তিনি কারাভায়েভের ক্রস থেকে হেড নিতে পরাস্ত করেন দুজন স্কটিশ ডিফেন্ডারকে।

৭৯ মিনিটে স্কটল্যান্ড দলে কিছুটা হলেও আশার সঞ্চার করেছিলেন ক্যালাম ম্যাকগ্রেগর। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে অসাধারণ এক গোল করে স্কটিশদের সব আশা নিভিয়ে দিয়ে ইউক্রেনিয়ানদের বিশ্বকাপ খেলার স্বপ্ন উজ্জ্বল করেছেন ডভবিক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com