বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

রাতে স্পেনের মুখোমুখি রোনালদোর পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে
রাতে স্পেনের মুখোমুখি রোনালদোর পর্তুগাল

ক্লাব মৌসুম শেষ হতেই দেশের জার্সিতে লড়াই শুরু। এবার কঠিন চ্যালেঞ্জের সামনে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ। বাংলাদেশ সময় রাত পৌনে ১টা উয়েফা নেশন্স লিগে হাইভোল্টেজ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল।

প্রতি গ্রুপের চ্যাম্পিয়নরা শেষ চারে জায়গা করে নেবে। তাই স্পেনের বিরুদ্ধে জয় দিয়েই অভিযান শুরু করাই লক্ষ্য পর্তুগালের। গ্রুপ ‘বি’র বাকি দু’টি দল চেক প্রজাতন্ত্র ও সুইজারল্যান্ড। পাশাপাশি চলতি বছরের শেষে হতে চলা বিশ্বকাপের কথা মাথায় রেখে টিম কম্বিনেশনের উপর জোর দিতে চাইছেন কোচ ফার্নান্দো সান্তোস।

 

এদিকে নেশন্স লিগে গত মৌসুমটা বেদনায় শেষ করেছিল স্পেন। দুর্দান্ত ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বসে ২-১ গোলে। এবারের আসর শুরু করছে প্রথম আসরের চ্যাস্পিয়ন পর্তুগালের বিপক্ষে। পর্তুগালের একাদশে আজ দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com