শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি

চ্যাম্পিয়ন, ফাইনালে ম্যাচ সেরা ও সবোর্চ্চ গোল সবই ঝুমা’র দখলে

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৮৪ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়ন, ফাইনালে ম্যাচ সেরা ও সবোর্চ্চ গোল সবই সুচি’র দখলে

একটি দুটি নয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২২ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচে চার চারটি গোল করেছে ঝুমা আক্তার। টুর্নামেন্টে তার মোট গোল ৭টি। 

বৃহস্পতিবার (০২ জুন) কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২২ এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই টুর্নামেন্টের আয়োজন সম্পন্ন করেছে। জেলার ১৩টি উপজেলা এবং পৌরসভাসহ ১৪ দলের বালক এবং বালিকা এই প্রতিযোগিতায় অংশ নেয়।

জানা যায়, বালিকাদের ম্যাচে টানা তৃতীয় বারের মত শিরোপা জিতেছে করিমগঞ্জ উপজেলা। ফাইনালে কিশোরগঞ্জ পৌরসভাকে ৪-০ গোলে হারিয়েছে তারা। টুর্নামেন্টে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন করিমগঞ্জ উপজেলার ঝুমা আক্তার। এছাড়া ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন সুচি আক্তার।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো: আল-আমিন সবুজ জানান, জুমা’দের মতো ভালো ভালো খেলোয়ারদের হাত ধরে করিমগঞ্জ উপজেলা বালিকা দল টানা তিনটি শিরোপা জিতেছে। তাদের দলের খেলোয়াররা বিভিন্ন লীগে অংশ নিয়ে খেলছে।  

তিনি আরও জানান, বিগত সময়ে তারা বিভাগীয় পর্যায়ে দু’বার রানার্স আপ হয়েছে। তারা ধীরে ধীরে ভালো করছে। আগামীতে তাদের নিয়ে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবো আশা করি। 

চ্যাম্পিয়ন, ফাইনালে ম্যাচ সেরা ও সবোর্চ্চ গোল সবই ঝুমা’র দখলে

ইতিমধ্যে, ঝুমা (অনূর্ধ্ব ১৪) বালিকা জাতীয় ফুটবল দলে খেলেছে এবং দেশের বাইরেও (নেপালে) খেলতে গিয়েছিলো।

টুর্নামেন্ট শেষে ঝুমার হাতে সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্ট সেরা’র পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম‘সহ অন্যান্যরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com