শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

বালকে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ পৌরসভা, বালিকা করিমগঞ্জ উপজেলা

মো: আল-আমীন, স্টাফ রির্পোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে
বালকে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ পৌরসভা, বালিকা করিমগঞ্জ উপজেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২২ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে কিশোরগঞ্জে।

কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। বৃহস্পতিবার এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। জেলার ১৩টি উপজেলা এবং পৌরসভাসহ ১৪ দলের বালক এবং বালিকা এই প্রতিযোগিতায় অংশ নেয়।

ম্যাচ শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখসহ অন্যান্যরা।

ফাইনাল খেলায় বালকদের বিভাগে কটিয়াদী উপজেলাকে ১-০ হারিয়ে শিরোপা জিতেছে কিশোরগঞ্জ পৌরসভা। ম্যাচের একমাত্র গোলটি করেন আব্দুল্লাহ আসিক। টুর্নামেন্টে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন পৌরসভার মো. নাইম মিয়া। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন কটিয়াদী উপজেলার ইব্রাহিম।

এদিকে বালিকাদের ম্যাচে টানা তৃতীয় বারের মত শিরোপা জিতেছে করিমগঞ্জ উপজেলা। ফাইনালে কিশোরগঞ্জ পৌরসভাকে ৪-০ গোলে হারিয়েছে তারা। টুর্নামেন্টে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন করিমগঞ্জ উপজেলার ঝুমা আক্তার। এছাড়া ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন সুচি আক্তার।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com