শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে প্রথমবারের মতো জাতীয় মূকাভিনয় উৎসব উৎযাপন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে প্রথমবারের মতো জাতীয় মূকাভিনয় উৎসব উৎযাপন

কিশোরগঞ্জে প্রথমবারের মতো জাঁকমকপূর্ণ জাতীয় মূকাভিনয় উৎসব উৎযাপিত হয়েছে। জলছবি মাইম থিয়েটারের আয়োজনে ৪ জুন শনিবার কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০ টি মূকাভিনয় দল অংশগ্রহণ করে।

কিশোরগঞ্জের সাংস্কৃতিক সংগঠন জলছবি সাংস্কৃতিক সংঘের সভাপতি বিপুল মেহেদীর সভাপতিত্বে মূকাভিনয় উৎসবে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।

উৎসব উদ্বোধক ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক। মূখ্য আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সভাপতি ইস্রাফিল আহমেদ রঙ্গন, আলোচক ছিলেন ইন্সটিটিউট অব মাইম মুভমেন্ট এর পরিচালক মীর লোকমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, কিশোরগঞ্জ থিয়েটার ফোরামের সভাপতি কোহিনূর আফজল, ছড়াকার ও মুক্তিযুদ্ধ গবেষক জাহাঙ্গীর আলম জাহানসহ আরো অনেকে।

কিশোরগঞ্জে প্রথমবারের মতো জাতীয় মূকাভিনয় উৎসব উৎযাপন
আলোচনা পর্ব শেষে আগত মূকাভিনয় দল তাদের পরিবেশনা মঞ্চায়ন করে। একে একে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রঙ্গন মাইম একাডেমী, চট্টগ্রামের পেন্টোমাইম মুভমেন্ট, নারায়ণগঞ্জের মাইম ফেইস, ঢাকার ইন্সটিটিউট অব মাইম মুভম্যান্ট, দ্যা মামার’স, মিরর মাইম থিয়েটার, ব্ল্যাকফ্লেইম থিয়েটার, মনন মাইম থিয়েটার, নাট্যতরী, কিশোরগঞ্জ মানবাধিকার নাট্য পরিষদ ও জলছবি মাইম থিয়েটার দল মূকাভিনয় প্রদর্শন করে।

উৎসব পরিচালনা করেন জলছবি সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মশিউর রহমান কায়েস।

জলছবি মাইম থিয়েটারের সভাপতি রিফাত ইসলাম জানান, মূকাভিনয় একটি শক্তিশালী শিল্প মাধ্যম। এ শিল্পটি নির্বাক হওয়ায় খুব সহজেই যেকোন ভাষাভাষী মানুষের কাছে অভিনয়ের মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়া যায়। জলছবি মাইম থিয়েটার গত চার বছর যাবৎ মূকাভিনয় চর্চা করে যাচ্ছে। এ শিল্পের প্রচার ও প্রসারের উদ্দেশ্যেই জেলা পর্যায়ে জাতীয় মূকাভিনয় উৎসবের আয়োজন করা হয়েছে। আর পুরো আয়োজনটির সার্বিক সহযোগিতায় ছিলো জলছবি সাংস্কৃতিক সংঘ।

তিনি আরও বলেন আমরা সফলভাবে উৎসব সম্পন্ন করতে পেরেছি । এই আয়োজনের সাথে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আগামিতে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com