মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা

দীর্ঘ প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে কিশোরগঞ্জেও উদ্বোধন অনুষ্ঠান পালন করা হবে।

এ উপলক্ষে বুধবার (৮ জুন) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম.এ আফজল, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, কিশোরগঞ্জ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মুজিবুর রহমান বেলাল, জেলা পরিবহন মালিক সমিতির সদস্য-সচিব শেখ ফরিদ আহম্মদ’সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সভায় বলা হয়, দেশের অন্যতম মেগা প্রকল্প হিসেবে দেশের অর্থায়নেই স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। ২৫ জুন উদ্বোধনের দিনটি আমাদের স্মরণীয় করে রাখা দরকার। এজন্য কিশোরগঞ্জে জাঁকজমকভাবে দিবসটি উদযাপন করা হবে।

সভায় আরও জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন। এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে।

জেলা আওয়ামী লীগ জানায়, সেতু উদ্বোধনের সরকারি কর্মসূচি সফল করতে সরকারের সেতু মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৮টি উপ কমিটি গঠন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রীসভার সদস্য, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সমাজের বিশিষ্ট-জন, ঢাকাস্থ বিভিন্ন মিশনের কূটনৈতিকদের আমন্ত্রণ দেওয়া হবে। কেন্দ্রীয় অনুষ্ঠানে বিএনপিকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানানো হয়।

উদ্বোধনী দিনে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে চায় সরকারি দল। এজন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্থানীয় স্টেডিয়ামে মানব সেতু ডিসপ্লে, সন্ধ্যায় আতশবাজি ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হবে।

সমীক্ষা অনুযায়ী, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে ১ দশমিক ২৩ শতাংশ হারে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বাড়বে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে ২ দশমিক ৩ শতাংশ।

পদ্মা সেতুর (মূল সেতু) দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দুই প্রান্তের উড়ালপথ ৩ দশমিক ৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। এটি পদ্মা নদীর দুই পাড়কে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা দিয়ে সরাসরি যুক্ত করবে।পদ্মা সেতু প্রকল্পে ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১২ জানুয়ারি মূল সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন।

 

 

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com