মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১২৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা

কিশোরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুন) কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এই ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্যাম্পেইন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়।

আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত কিশোরগঞ্জে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৯৯ হাজার ৭১৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন  ডাঃ সাইফুল ইসলাম জানান, জেলার ১৩টি উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ৩৪৩টি ওয়ার্ডে মোট ২ হাজার ৭৪৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে দায়িত্ব পালন করবে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৬ হাজার ৭৯৯ জন কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী।

সিনিয়র তথ্য অফিসার মোঃ শামছুল হক, কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ হেলাল উদ্দিন, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন মিডিয়ায় জেলায় কমর্রত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com