রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

মহানবীকে কটূক্তির প্রতিবাদে পাকুন্দিয়ায় ইমাম উলামা পরিষদের বিক্ষোভ মিছিল

মো: মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে
মহানবীকে কটূক্তির প্রতিবাদে পাকুন্দিয়ায় ইমাম উলামা পরিষদের বিক্ষোভ মিছিল

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ইমাম উলামা পরিষদের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলা মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার জামে মসজিদের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা রশিদ আহমেদ জাহাঙ্গীর হোসাইনীর সভাপিতত্বে ও মাওলানা আবদুল কাইয়ূমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি মাওলানা ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.) আমাদের পবিত্র ভালোবাসার নাম। তাঁকে নিয়ে কটূক্তি আমরা মুসলিম হিসেবে কখনও মেনে নিব না। ভারতের বিজেপি নেতা রাসুল (সা.) কে নিয়ে কটূক্তি করায় বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো এর তীব্র নিন্দা জানিয়েছেন। আমরা পাকুন্দিয়াবাসীর পক্ষ থেকেও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com