রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জায়েদ খান আমাকে অসম্মান করেনি: মৌসুমী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে
জায়েদ খান আমাকে অসম্মান করেনি: মৌসুমী

চিত্রনায়িকা মৌসুমীকে কখনো অসম্মান বা উত্যক্ত করেনি চিত্রনায়ক জায়েদ খান, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী নিজেই। একইসঙ্গে তার স্বামী ওমর সানী কেন এই প্রসঙ্গ নিয়ে প্রকাশ্যে কথা বলছেন, সেটা জানেন না বলেও জানিয়েছেন তিনি।

এদিকে মৌসুমী বলছেন ভিন্ন কথা। ওমর সানীর অভিযোগ ভিত্তিহীন দাবি করছেন তিনি।

এই নিয়ে মৌসুমী বলেন, ‘আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে, এমন কিছুই আমি দেখিনি। তারপর বলব ও অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি। ’

এই অভিনেত্রী আরো বলেন, ‘কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে- উত্যক্ত করছে, এই জিনিসটা আমার আসলে… জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল। ’

ওমর সানী প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আরেকটা কথা বলতে চাই, আমাকে ছোট করার মধ্যে আমাদের… যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী ভাই কেন এতো আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না। আমার কোন সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি। ’

সবশেষে তিনি দাবি করেন, ওমর সানী এক তরফা বলেছেন।  কিন্তু তিনি অভিযোগ করছেন কি-না; এটা সবার জানা বেশি জরুরি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com