শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

ফের ব্যর্থ শান্ত-মুমিনুল, এক সেশনে হারাল ৪ উইকেট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
ফের ব্যর্থ শান্ত-মুমিনুল, এক সেশনে হারাল ৪ উইকেট

ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ। পুরোনো রোগের দেখা মিলল আরেকবার। উইকেটের পেছনে ক্যাচ দিলেন ব্যাটাররা। এক সেশনেই বাংলাদেশ হারাল ৪ উইকেট।  

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৪৭ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। এখন অবধি টাইগারদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১১৫ রান।

দ্বিতীয় দিনের শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নামে বাংলাদেশ। দ্রুতই হারিয়ে ফেলে ওপেনার তামিম ইকবাল ও তিন নম্বরে খেলতে নামা মেহেদী হাসান মিরাজের উইকেট।

৫০ রানে ২ উইকেট নিয়ে তৃতীয় দিন শুরু করেন নাজমুল হাসান শান্ত ও মাহমুদুল হাসান জয়। ১১২ রানে পিছিয়ে থেকে খেলতে নামা বাংলাদেশের ব্যাটারদের দরকার ছিল ধৈর্য ও স্থিরতা।

কিন্তু নাজমুল হাসান শান্ত করেন তার উল্টোটা। আক্রমণাত্মক খেলে দুটি বাউন্ডারিও হাঁকান তিনি। কিন্তু কাইল মেয়ার্সের কাছে শেষ অবধি পরাস্ত হতে হয়েছে তাকে।

টানা পাঁচ বল আউট সুইং করে শেষ বলটি ভেতরে ঢুকান মেয়ার্স। ওই বলে শট খেলতে গিয়ে উইকটের পেছনে ক্যাচ তুলে দেন শান্ত। ৪৫ বলে ১৭ রান করে ফেরেন সাজঘরে।

এরপর ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি মুমিনুল হকও। মেয়ার্সের গুড লেন্থের বল ডিফেন্ড করতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি মুমিনুল, বল লাগে তার প্যাডে। আম্পায়ারের এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত রিভিউ নিয়েও বদলাতে পারেননি মুমিনুল।

৫ নম্বরে খেলতে নামা লিটন কুমার দাস বেশ আত্মবিশ্বাসী শুরুই করেছিলেন। হাঁকিয়েছিলেন তিনটি বাউন্ডারিও। কিন্তু ১৫ বলে ১৭ রান করে তিনিও স্লিপে ক্যাচ দিয়ে আউট হন কেমার রোচের বলে।

মধ্যাহ্নভোজের আগে বাংলাদেশের হতাশাটা আরও বাড়ান মাহমুদুল হাসান জয়। উইকেটের অন্য প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়া থাকলেও জয় ছিলেন বেশ স্থির। কিন্তু তিনিও শেষ অবধি উইকেটের পেছনে ক্যাচ দিয়েই আউট হন। এর আগে ১৫৩ বলে ৪২ রান করেন তিনি। এখন বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন সাকিব আল হাসান ও নুরুল হাসান জয়। সাকিব ২১ বলে ৫ ও সোহান ১২ বলে ২ রান করে অপরাজিত আছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com