মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

পাকুন্দিয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ণে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম।

উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম, পাকুন্দিয়া পৌরসভার প্যানেল মেয়র তরিকুল ইসলাম আসাদ প্রমুখ।

এ কর্মশালায় উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য, পৌর কাউন্সিলর, শিক্ষক, ঈমাম, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

কর্মশালায় মাদকের ভয়াবহতা রুখতে ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে গ্রুপ ভিত্তিক সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন, উপজেলা ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন, উন্মুক্ত আলোচনার মাধ্যমে মাদক দ্রব্যের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com