মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত, মামলা দায়ের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর

ওয়েস্ট ইন্ডিজ আমাদের শাস্তি দিচ্ছে : ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে
ওয়েস্ট ইন্ডিজ আমাদের শাস্তি দিচ্ছে : ডমিঙ্গো

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল কেবল ২৩৪ রান। আগের টেস্টের তুলনায় সংগ্রহটা ভালো, তবে যথেষ্ট যে নয় সেটাই স্পষ্ট করছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং।

দ্বিতীয় দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৩৪০ রান করে ফেলেছে তারা। সেঞ্চুরি পেয়েছেন কাইল মেয়ার্স, এখনও অপরাজিত তিনি।

প্রথম দিনের শেষ সেশনে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এরপর থেকেই ব্যাট করছে ক্যারিবীয়ানরা। সহজেই যে তারা ছেড়ে দিচ্ছে না ব্যাটিং, সেটাও স্পষ্ট। বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন, ক্রিকেটারদের জন্য এটা একরকম শাস্তি।

তিনি বলেছেন, ‘ছেলেদের জন্য এটা অনেক বড় শিক্ষা। টেস্ট ম্যাচ ক্রিকেট কঠিন। যখন আপনি যতটা দীর্ঘ সময় ব্যাট করা উচিত, ততটা করছেন না, তখন ভালো দল আপনাকে শাস্তি দেবে। এখন আমাদের ওরা শাস্তিই দিচ্ছে। ’

‘ব্যাটিং ও বোলিং নিয়ে প্রশ্ন তোলার আছে। এই উইতেট ২৩০ এর না। ওয়েস্ট ইন্ডিজ আমাদের দেখিয়ে দিচ্ছে কেনো ওরা এই সংস্করণে আমাদের চেয়ে ভালো দল। ওদের একজন একশ রানে অপরাজিত আছে। ওদের সামনে বড় রান করার সুযোগ আছে। কারণ ওরা জুটি গড়তে সক্ষম হয়েছে, লম্বা সময় ব্যাটিং করেছে। ওরাই দেখাচ্ছে আমাদের কী করা উচিত।’

কাইল মেয়ার্সের ব্যাটিংয়ের প্রশংসা করে ডমিঙ্গো বলেছেন, ‘এই ম্যাচে এখনো অনেক খেলা বাকি। মেয়ার্সকে দেখবেন ইতিবাচক ব্যাটিং করেছে। কাভারে অনেক রান করেছে সে। নিজের ব্যাটিং পরিকল্পনা অনুযায়ী যতক্ষণ পেরেছে খেলেছে। ভাগ্যও তাঁর সঙ্গে ছিল। কিছু এজ স্লিপ ফিল্ডারের মাথার ওপর দিয়ে গিয়েছে। এক-দুটি বল গিয়েছে স্লিপের পাশ দিয়ে। কিন্তু নিজের ভাগ্য তো নিজেকেই গড়তে হয়। সে দারুণ ইন্টেনসিটি দেখিয়েছে। বাজে বলকে শাসন করেছে। ’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com