বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

বার্সেলোনা নয়, অবশেষে যেখানে যাচ্ছেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৫১ বার পড়া হয়েছে
বার্সেলোনা নয়, অবশেষে যেখানে যাচ্ছেন ডি মারিয়া

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জন্য অপেক্ষা করে ত্যক্ত-বিরক্ত আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া। তাই শেষ পর্যন্ত নিজের পরবর্তী গন্তব্য হিসেবে জুভেন্টাসকেই বেছে নিচ্ছেন তিনি।

পিএসজিকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলার আগে থেকেই জুভেন্টাসের সঙ্গে আলোচনা হচ্ছিল ডি মারিয়ার। তবে বার্সেলোনার আগ্রহের খবর জানার পর জুভেন্টাসের সঙ্গে সেই যোগাযোগে কিছুটা যতি টেনেছিলেন তিনি। তবে বার্সেলোনার তরফ থেকে এতদিনেও তাকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি। সাবেক এই রিয়াল মিডফিল্ডারও বার্সেলোনায় খেলার ব্যাপারে নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন।

তবে বার্সেলোনা তার ব্যাপারে আগ্রহের বিষয়টি এখনো কোনো প্রস্তাবের মাধ্যমে পরিস্কার করেনি। সেজন্য আবারও জুভেন্টাসের সঙ্গে ডি মারিয়ার আলোচনা গতি পেয়েছে। গোল.কম জানিয়েছে, এক বছরের চুক্তিতে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে যোগ দিতে সম্মত হয়েছেন ডি মারিয়া।

চুক্তির দৈর্ঘ্য নিশ্চিত হলেও এখনো কিছু পেপারওয়ার্ক বাকি আছে। সেগুলো সম্পন্ন হলেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। জুভেন্টাসের হয়ে আগামী মৌসুমটি হতে পারে ইউরোপিয়ান ফুটবলে তার শেষ মৌসুম। কারণ বেশ কিছুদিন ধরেই তার দেশ আর্জেন্টিনায় শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছের কথা বলে আসছেন তিনি। আগামী মৌসুম তুরিনে কাটিয়েই আর্জেন্টিনায় উড়াল দিতে পারেন তিনি। কয়েক দিন রোজারিও সেন্ট্রালের কোচের দায়িত্ব নিয়েছেন ডি মারিয়ার সাবেক সতীর্থ কার্লোস তেভেজ।

২০০৭ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলে ইউরোপ যাত্রা শুরু হয়ে ডি মারিয়ার। এরপর খেলেছেন ইউরোপের নামী-দামী সব ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন; খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং পিএসজির মতো ইউরোপিয়ান জায়ান্টদের হয়ে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com