রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজের ‘পরাণ’ দেখতে হলে অন্তঃসত্ত্বা পরী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৩২ বার পড়া হয়েছে
রাজের ‘পরাণ’ দেখতে হলে অন্তঃসত্ত্বা পরী

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পরাণ’ দিয়ে আলোচনায় রয়েছেন ‘আইসক্রিম’খ্যাত অভিনেতা শরিফুল রাজ। এই অভিনেতা চিত্রনায়িকা পরীমনির স্বামী। বর্তমানে অন্তঃসত্ত্বা পরীমনি। এরপরও স্বামীর সিনেমা দেখতে হাজির হলেন প্রেক্ষাগৃহে।

শনিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুর-১ এর সনি স্কয়ারে অবস্থিত সিনেপ্লেক্সে ‘পরাণ’ সিনেমার বিশেষ প্রিমিয়ার শো দেখানো হচ্ছে। ইতোমধ্যেই সিনেমাটি দেখতে সেখানে হাজির হয়েছেন চলচ্চিত্রাঙ্গনের অনেক তারকাই। সেখানেই দর্শক সারিতে দেখা যায় পরীমনিকে।

কয়েকদিন আগেই সামাজিকমাধ্যমে শরিফুল রাজ জানান, স্ত্রী পরীমনির সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন। এ প্রসঙ্গে রাজ নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ত্রী পরীরকে উদ্দেশ্য করে লিখেছিলেন, “তোমাকে নিয়ে ‘পরাণ’ দেখব বলেছিলাম প্রথম সপ্তাহে। নিজেই টিকেট পাচ্ছি না প্রিয় স্ত্রী। পরের সপ্তাহে দেখব। ”

রাজের সেই পোস্টের মন্তব্যের ঘরে গিয়ে আনন্দে জড়িয়ে ধরার ইমোজি দিয়েছিলেন পরীমনি। আর ‘পরাণ’ মুক্তির পর রাজকে শুভকামনা জানিয়েছিলেন এই অভিনেত্রী। রাজকে কাছে পেয়ে দর্শকের উল্লাসের একটি ভিডিও প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘আমার পরাণটা দিলে তো কাঁপিয়ে। এভাবেই সামনে এগিয়ে যাও। ’

২০২১ সালের ১৭ অক্টোবর প্রেমের সাতদিনের মাথায় গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ ও পরীমনি। পরে চলতি বছরে ১০ জানুয়ারি নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মা হওয়ার খবর জানান পরীমনি। সেদিন সন্তানসম্ভবা হওয়ার খবরের সঙ্গে নিজেদের বিয়ের কথাও প্রকাশ্যে আনেন পরীমনি-রাজ।

এদিকে, ঈদে মুক্তি প্রাপ্ত ত্রিভুজ প্রেমের গল্পের ‘পরাণ’-এ শরিফুল রাজ ছাড়াও অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে দেশের ৫৫ সিনেমা হলে চলছে। শাহজাহান সৌরভের চিত্রনাট্যে ‘পরাণ’ নির্মাণ করেছেন রায়হান রাফি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com