রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

এবার মন্ত্রীদের গাড়ি কম ব্যবহারের পরামর্শ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে
এবার মন্ত্রীদের গাড়ি কম ব্যবহারের পরামর্শ প্রধানমন্ত্রীর

মন্ত্রিসভার সদস্যসহ সবাইকে গাড়ি ব্যবহারে সাশ্রয়ী হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সব জায়গায় কৃচ্ছসাধন করতে হবে। মন্ত্রীদেরও গাড়ি নিয়ে বেশি ছোটাছুটির দরকার নেই।

আজ সোমবার (২৫ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, সব জায়গায় কৃচ্ছসাধন করতে হবে। ছোটাছুটি না করে মন্ত্রিদের ভার্চুয়াল মিটিংয়ের প্রতি জোর দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট চলছে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণে সংকট সামাল দিতে পেরেছে বাংলাদেশ। নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায়। আমরা মনে প্রাণে চাই বিএনপি নির্বাচনে আসুক।

এ ছাড়া সরকারি প্রকল্পের খরচ কমাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি মাথায় রেখে খরচ কমাতে হবে। প্রকল্পের গুরুত্ব অনুযায়ী প্রকল্পগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করতে বলা হয়েছে।

তিনি বলেন, এর মধ্যে ক্যাটাগরি “এ”-এর পুরো অর্থ ব্যবহার করা যাবে। ক্যাটাগরি “বি”- এর আওতায় প্রকল্পের সর্বোচ্চ ৭৫ ভাগ ব্যবহার করা যাবে। আর ক্যাটাগরি ‘সি’ তে থাকা প্রকল্পগুলো আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com