শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

জিম্বাবুয়ে সিরিজে জুনিয়রদের তুলে ধরতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
জিম্বাবুয়ে সিরিজে জুনিয়রদের তুলে ধরতে চায় বাংলাদেশ

আসন্ন জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দল সাজানো হয়েছে তারুণ্য নির্ভর। বিশ্রামের আদলে বাদ দেওয়া হয়েছে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহদের। ছুটিতে আছেন সাকিব আল হাসানও। সবমিলিয়ে এই সিরিজে সিনিয়রদের না রেখে তরুণদেরকেই তুলে ধরতে চায় বাংলাদেশ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেমনটা জানালেন, বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন।

জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে আজ সোমবার ক্রিকেটারদের নিয়ে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেছে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি। মধ্যাহ্নভোজ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন খালেদ মাহমুদ।

সেখানে তিনি বলেন, ‘একটা না একটা সময় আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। সেটাতো একটা বড় ব্যাপার। কিন্তু ট্রানজিশন পিরিয়ড যে এখনই শুরু হয়ে গেছে আমি সেটা বলব না। আমরা বিশ্বাস করি সিনিয়রদের এখনো ক্ষমতা আছে। আমি মনে করি, জুনিয়রদের ঠিক মতো তুলে ধরা আমাদের কাজ।’

বিসিবির এই পরিচালক জানালেন, টি-টোয়েন্টি সিরিজটিতে সিনিয়রদের রাখা না হলেও দল নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না। তিনি বলেন, ‘এই একটা ফরম্যাটে অনেকে বলেছিল পরীক্ষা নাকি, আসলে এটা পরীক্ষা না। এই ফরম্যাটে আমরা এখনো নিজেদেরকে মেলে ধরতে পারিনি। বেসিক্যালি রিয়াদ, মুশফিক স্কোয়াড থেকে বাদ হয়ে গেল, কিংবা সাকিব বাদ হয়ে গেল এটা না, আমার মনে হয় যে আমরা কিছু ছেলেদের দেখতে চাই। তাদের সেরা জায়গাগুলোতে খেলিয়ে তাদের দেখতে চাই তারা কি করে। আমরাতো এদের সম্পর্কে জানি, সিনিয়রদের সম্পর্কে আমাদের জানা আছে তারা কি পারে না পারে।’

এই সফরে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। বিসিবির সূচি অনুযায়ী বাংলাদেশ টি-টোয়েন্টি দল ২৭ জুলাই রাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হবে। টি-টোয়েন্টি দল দেশ ছাড়ার তিন দিন পর ৩০ জুলাই রাতে ঢাকা ছাড়বে ওয়ানডে দল।

সিরিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ৩০ ও ৩১  জুলাই এবং ২ আগস্ট। হারারেতে হবে ম্যাচগুলো। এরপর ওডিআই সিরিজ। প্রথম ওয়ানডে ম্যাচ হবে ৫ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৭ ও ১০ আগস্ট।

কদিন আগে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে। পরে তিনটি ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে লাল-সবুজের দল। এবার বাংলাদেশের মিশন জিম্বাবুয়ে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com