সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

২০১৮ সালের মতো নির্বাচন হবে না: সিইসি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
২০১৮ সালের মতো নির্বাচন হবে না: সিইসি

দেশে ২০১৮ সালের মতো নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে ১০ সদস্যর একটি প্রতিনিধি দল ইসির সংলাপে অংশ নেন।  এতে আরও উপস্থিত ছিলেন দলের সহসভাপতি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, আব্দুস কুদ্দুস কাসেমী, যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ, মাওলানা মুহাম্মাদুল্লাহ জামী প্রমুখ।

অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এর সভাপতিত্বে এতে ইসি কমিশনার মো. আলমগীর, রাশেদা সুলতান, আনিছুর রহমান ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান ও ইসি সচিব হুমায়ন কবির খোন্দকার উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, ২০১৮ সালের মতো নয়, আইন অনুযায়ী নির্বাচন হবে। সংসদ নির্বাচন হবে সময় মতো। বর্তমান কমিশন প্রতিশ্রুতি রক্ষা করতে এসেছে, ডিগবাজি নয়। নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নির্বাচন করতে চায় কমিশন।

ভবিষ্যতে কোনো নির্বাচনে এই নির্বাচন কমিশন (ইসি) দুর্নীতিতে জড়িত হবে না বলেও সাফ জানিয়ে দেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের সময় অনেকে অর্থ ও পেশী শক্তি ব্যবহার করেন। এসব নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এটার জন্য কমিশন একা কিছু করতে পারবে না, রাজনৈতিক দলগুলোকে এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।

এসময় লিখিত বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি শতবর্ষী ঐতিহাসিক রাজনৈতিক সংগঠন হিসেবে দেশ ও জাতির কল্যাণে বহুমাত্রিক কাজের পাশাপাশি সৎ, দক্ষ ও বিশ্ব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় এবং জাতীয় নির্বাচনগুলোতে বরাবরই অংশগ্রহণ করে আসছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আমরা অংশ নিতে আগ্রহী, তবে এর জন্য সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে যথোপযুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা অপরিহার্য বলে মনে করি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com