শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে
জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

পরাজয় দিয়ে শুরু হলো জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১৭ রানের হার দেখলো নুরুল হাসান সোহানের দল।

জিম্বাবুয়ের হারারের স্পোর্টস ক্লাব মাঠে আজ শনিবার টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ২০৫ রান তোলে জিম্বাবুয়ে। আর ৬ উইকেটে ১৮৮ রান করে থামে বাংলাদেশ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করে তিন উইকেট হারিয়ে জিম্বাবুয়ে সংগ্রহ করে ২০৫ রান। দলের হয়ে রেজিস চাকাভা ৮, ক্রেইগ আরভিন ২১, শন উইলিয়ামস ৩৩, ওয়েসলে মাধভের ৬৭ ও সিকান্দার রাজা অপরাজিত ৬৫ রান করেন।

২০৫ রানের লক্ষ্য নিয়ে শুরুতে ফিরে যান মুনিম শাহরিয়ার। ৮ বলে ৪ রান করেন মুনিম। এরপর ১৯ বলে ৩২ রান করেন লিটন। লিটনের পর ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন এনামুল হক বিজয়। আফিফ হোসেন ও নাজমুল হোসেন শান্তর আউটের পর চাপে পড়ে বাংলাদেশ।

৮ বলে ১০ রান ও শান্ত ২৫ বলে ৩৭ রানে বিদায় দেন আফিফ। দলের এই বিপর্যয়ে হাল ধরেন অধিনায়ক নুরুল হাসান সোহান। বেশ কিছু ভালো শট খেলেন তিনি। সোহান ৪২ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮৮ রানে বাংলাদেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com