সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

হোসেনপুর থানার পক্ষ থেকে কিশোরগঞ্জ পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১১৭ বার পড়া হয়েছে
হোসেনপুর থানার পক্ষ থেকে কিশোরগঞ্জ পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা 
অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত কিশোরগঞ্জ পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগষ্ট) সকালে হোসেনপুর থানার পক্ষ থেকে থানা হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। 
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর এর সার্কেল এর দায়িত্বে  অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা  আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক এম এ হালিম, সিদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান কাঞ্চন, আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খুরশিদ উদ্দিন, চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন, আবদুল কাইয়ুম, হোসেনপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুছলেহ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক  প্রদীপ কুমার সরকার, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেখ নেওয়াজ, সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশ সুপারের স্মৃতি চারণ করে বক্তারা বলেন, এমন একজন মানবিক পুলিশ অফিসার যেন তাঁর স্থলাভিত্তিক হন। তিনি দীর্ঘ সময় যেভাবে জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখেছেন সেটারও ভূয়সী প্রশংসা করেন উপস্থিত বক্তারা। 
হোসেনপুর মডেল থানার ওসি তদন্ত কর্মকর্তা মো: টিটু  এর সঞ্চালনায় এসময় উপজেলার  সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩ আগস্ট (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) কে কিশোরগঞ্জ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com