মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

লজ্জা থেকে রক্ষা পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১১৬ বার পড়া হয়েছে
লজ্জা থেকে রক্ষা পেলো বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিলো বাংলাদেশ। আজ তৃতীয় ও শেষ ম্যাচ ছিলো জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পাওয়ার। তবে এ যাত্রায় সন্মান বাঁচাতে পেরেছে তামিম বাহিনী।

বুধবার টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং-এ পাঠায় স্বাগতিক জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় টিম টাইগার।

জবাবে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। প্রথম দুই ওভারেই দুই ওপেনার তাকুদজাওয়ানাশে কাইতানো (০) এবং তাদিওয়ানাশে মারুমানিকে (১) হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুয়ে।

ইনিংসের ষষ্ঠ ওভারে পরপর দুই বলে ওয়েসলি মাধেভেরে (১) এবং সিকান্দার রাজাকে (০) সাজঘরে পাঠান এবাদত হোসেন। এরপর তাইজুল ইসলাম ইনোসেন্ট কাইয়াকে ১০ এবং টনি মুনইয়োঙ্গাকে ১৩ রানে ফিরিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

সপ্তম উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন ক্লাইভ মাদান্দে এবং লুক জংয়ে। কিন্তু মুস্তাফিজুর রহমান এই জুটি ভেঙে দলকে ব্রেক থ্রু এনে দেন।

২৩তম ওভারে আরও দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন মুস্তাফিজ।

৮৩ রানে ৯ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে যখন পরাজয়ের দ্বারপ্রান্তে, তখনই লড়াই শুরু করেন রিচার্ড এনগারাভা এবং ভিক্টর নিয়াউচি। এই জুটি ৫৮ বলে সংগ্রহ করে ৬৮ রান। ৩৩তম ওভারের দ্বিতীয় বলে নিয়াউচিকে বোল্ড করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মুস্তাফিজ।

যার মাধ্যমে সিরিজের শেষ ম্যাচে ১০৫ রানে জিম্বাবুয়েকে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে টিম টাইগার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com