রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

মন্ত্রীর মর্যাদা পেলেন ঢাকার দুই মেয়র

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। এছাড়া চট্টগ্রাম  সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন। এদের সবাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন।

সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ চার সিটি করপোরেশনের মেয়রদের মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদা নির্ধারণ করা হয়েছে। মর্যাদাপ্রাপ্ত মেয়রদের মধ্যে সবচেয়ে বেশিদিন প্রাপ্ত মর্যাদা ভোগ করবেন সেলিনা হায়াৎ আইভী। তিনি চলতি বছরই মেয়র নির্বাচিত হয়েছেন। ঢাকার দুই মেয়র নির্বাচিত হয়েছেন ২০২০ সালে। চট্টগ্রামের মেয়র নির্বাচিত হয়েছেন গত বছর।

এর আগে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন মন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন। ঢাকার বর্তমান দুই মেয়র নির্বাচিত হওয়ার পর কয়েকবারই তাদের মন্ত্রী মর্যাদা দেওয়ার গুঞ্জন শোনা গেলেও আজ সেটি বাস্তবে রূপ নিল। অবশ্য তারা নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার পরপরই করোনা মহামারিতে আক্রান্ত হয় দেশ। এ কারণে তাদের মর্যাদা পাওয়ার বিষয়টি বিলম্ব হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়েছে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। দুই মেয়রকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ পাঠ করিয়েছেন ২৭ ফেব্রুয়ারি। তবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে তারা সিটি করপোরেশনের দায়িত্ব পাননি। আড়াই মাস পর ১৩ মে দ্বিতীয়বারের মতো মেয়রের দায়িত্ব নেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আর ১৬ মে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনবারের মেয়র সেলিনা হায়াৎ আইভীর পদোন্নতি হয়েছে। এর আগে তিনি মেয়র হিসেবে উপমন্ত্রীর মর্যাদা ভোগ করলেও এবার পেয়েছেন প্রতিমন্ত্রীর মর্যাদা। সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতিষ্ঠাকালীন মেয়র। এর মধ্যে একবার দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়েও তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। চলতি বছরের ১৬ জানুয়ারি হওয়া মেয়র নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন নিয়ে মেয়র হন। এরপর শপথ নিয়েছেন গত ৯ ফেব্রুয়ারি। এই হিসেবে আইভী এ চারজনের মধ্যে বেশিদিন তার প্রাপ্ত মর্যাদা ভোগ করতে পারবেন।

প্রতিমন্ত্রীর মর্যাদা পাওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী সৌভাগ্যবানদের একজন। তার আগে মেয়রের দায়িত্বে থাকা আ জ ম নাছির উদ্দিন মেয়র থাকার সময় এমন মর্যাদা পাননি। রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার দেড় বছরের কিছু বেশি সময়ের মধ্যে প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন। ২০২১ সালের ২৭  জানুয়ারি রেজাউল মেয়র নির্বাচিত হন। শপথ নিয়েছেন ১১ ফেব্রুয়ারি। আগামি ২৫ আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা অর্পন করতে যাবেন বলে জানা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com