সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস

৪ দিনের সফরে নিজ জেলায় রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে
৪ দিনের সফরে নিজ জেলায় রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ
ফাইল ফটো

চার দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে এসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার ২২ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত তিনি কিশোরগঞ্জে থাকবেন। রাষ্ট্রপতির সফরের তালিকায় আছে হাওরের তিন উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা। ইতোমধ্যে তাঁকে মিঠামইন ডাকবাংলোয় গার্ড অফ অনার প্রদান করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় সভা শেষে নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানে নিজ বাসভবনে রাত্রি যাপন করবেন।

২৩ আগস্ট (মঙ্গলবার) বেলা ১১টার দিকে মিঠামইনে নির্মাণাধীন রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন পরিদর্শন করবেন তিনি। পরে বেলা ৩টার দিকে মিঠামইন থেকে সড়কপথে অষ্টগ্রাম উপজেলার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। বিকেল ৪টার দিকে অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়াম ভবনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। মতবিনিময় সভা শেষে রাত ৯টার দিকে সড়কপথে মিঠামইনের উদ্দেশে রওনা হবেন। কামালপুরে নিজ বাসভবনে রাত্রি যাপন করবেন তিনি।

২৪ আগস্ট (বুধবার) বেলা ১১টার দিকে মিঠামইন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। এরপর বেলা ৩টার দিকে নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শন করবেন। বিকেল ৫টার দিকে সড়কপথে ইটনা উপজেলার উদ্দেশে রওনা হবেন এবং সেখানকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়াম ভবনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। মতবিনিময় সভা শেষে রাত ৯টার দিকে সড়কপথে মিঠামইনের উদ্দেশে রওনা হবেন। কামালপুরে নিজ বাসভবনে রাত্রি যাপন করবেন তিনি।

২৫ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৩ ঘটিকায় নিজ বাসভবনে গার্ড অফ অনার গ্রহণ করবেন তিনি। সে সময় বাসভবন থেকে মিঠামইন হেলিপ্যাডের উদ্দেশে রওনা হবেন এবং ৩টা ১০ মিনিটে সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com